দুঃখ কষ্টের পোস্টমর্টেম
আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক তার কারণ হচ্ছে তিনটি। যথা:
১. পাপের শাস্তি
২. ভুলের খেসারত
৩. আল্লাহর পরীক্ষা
আপনি যদি কোনো কারণে পাপ কিংবা গুরুতর ভুল করে থাকেন তাহলে তার জন্য কাফফারা বা ক্ষতিপূরণ আদায় করতে হবে। প্রয়োজনের জন্য শাস্তি মাথা পেতে নিতে হয়।
যদি কোনো কারণে ভুল হয়ে থাকে কিংবা ভুল করে থাকেন তাহলে সেই ভুলের কারণটি সংশোধন করার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে। কারো সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে।
আর স্রষ্টা বা আল্লাহর পরীক্ষা যদি আসে তাহলে সবর বা ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যধারণের অর্থ হলো পরিস্থিতি পরিবর্তনের জন্য নিরলস প্রচেষ্টা এবং আত্মসংযম।